হাসপাতালের টয়লেটে রেখে যাওয়া সেই শিশু মারা গেছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে। তবে টয়লেটে সন্তান প্রসব করে পালানোর দুদিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি কিশোরী মায়ের।
মঙ্গলবার (২৮ মার্চ) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ মার্চ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরে জলঢাকা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে জলঢাকার উপজেলার কৈমারী ইউনিয়নের কোটিপাড়া এলাকার এক কিশোরী পেটে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। পরে জরুরি বিভাগে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। টয়লেটেই একটি ছেলে সন্তান জন্ম দেয় ওই কিশোরী মা। সেই কিশোরী অবিবাহিত হওয়ায় পরিবারের লোকজনের কাছে তার নবজাতকের বাবার পরিচয় কী দেবেন, এমন প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে সন্তান প্রসবের পরপরই সটকে পড়েন তিনি। কিছুক্ষণ পর সেখানে বাচ্চার কান্নার শব্দ হলে লোকজনের জড়ো হতে থাকে। পরে হাসপাতালে সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন।
ডা. আবু রেজওয়ানুল কবীর বলেন, গত রোববার শ্বাসকষ্টজনিত রোগে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার শিশুটি মারা যায়। ইতোমধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু সেই কিশোরী মাকে খুঁজে পাওয়া যায়নি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








